• সিলেট, দুপুর ১:৫০, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে হাঁটু, কোমর, ঘাড় ও কাঁধের ব্যথা প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে বিশেষ স্বাস্থ্য সেমিনার অনুষ্ঠিত

admin
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৫
সিলেটে হাঁটু, কোমর, ঘাড় ও কাঁধের ব্যথা প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে বিশেষ স্বাস্থ্য সেমিনার অনুষ্ঠিত

Manual8 Ad Code

সিলেটে হাঁটু, কোমর, ঘাড় ও কাঁধের ব্যথা প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে বিশেষ স্বাস্থ্য সেমিনার অনুষ্ঠিত

*প্রেস রিলিজ*

Manual7 Ad Code

 

সিলেটে সাতটি রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে হাঁটু, কোমর, ঘাড় ও কাঁধসহ বিভিন্ন মাংসপেশি ও অস্থিসংক্রান্ত ব্যথার কারণ, প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে একটি বিশেষ স্বাস্থ্যসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

রোটারিয়ান মোহাম্মদ আসাদুজ্জামান সায়েম এর সঞ্চালনায় অনুস্টিত প্রারম্ভিক অনুস্টানে সাগত বক্তব্য পেশ করেন রোটারি ক্লাব অব মিডটাউন এর প্রেসিডেন্ট রোটারিয়ান সেলিনা চৌধুরী । সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন *জালালাবাদ রোটারি হাসপাতাল*-এর পরিচালক ও ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট এর সিনিয়র কনসালটেন্ট ডা. সাঈদূর রহমান। তিনি হাঁটু, কোমর, ঘাড় ও কাঁধের ব্যথার সাধারণ ও জটিল কারণ, ঝুঁকিপূর্ণ জীবনযাপন, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং দৈনন্দিন জীবনে প্রতিরোধমূলক করণীয় বিষয়ে প্রমাণভিত্তিক ও ব্যবহারিক দিকনির্দেশনা তুলে ধরেন।

আলোচক হিসেবে অংশ নেন যুক্তরাজ্যের এনএইচএস-এর সাবেক জিপি ডা. মোশাররফ হোসেন। তিনি দীর্ঘমেয়াদি ব্যথা ব্যবস্থাপনা, নিয়মিত ব্যায়াম, ভঙ্গি সংশোধন এবং সচেতন জীবনযাপনের গুরুত্ব নিয়ে আলোকপাত করেন। আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণে প্রশ্নোত্তর অধিবেশন অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি পিডিজি শহীদ আহমেদ চৌধুরী এবং পিডিজি লে. কর্নেল আতাউর রহমান পীর। বক্তব্য রাখেন আয়োজক ক্লাবসমূহের সভাপতি ও প্রতিনিধিরা— রোটারি ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট রোটারিয়ান সুব্রত চক্রবর্তী জুয়েল, রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের প্রেসিডেন্ট সেলিনা চৌধুরী, রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান সাইফুল আলম, রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের প্রেসিডেন্ট মোহাম্মদ বাহার উদ্দিন, রোটারি ক্লাব অব সিলেট গ্রিন সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান জিয়াউর রহমান খান, রোটারি ক্লাব অব সিলেট সানশাইনের প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল হাসিব এবং রোটারি ক্লাব অব সিলেট প্রিমিয়ারের প্রেসিডেন্ট।

Manual4 Ad Code

বিভিন্ন পেশা ও বয়সের বিপুলসংখ্যক মানুষ সেমিনারে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, *রোটারি ইন্টারন্যাশনাল* প্রতি বছর ডিসেম্বর মাসকে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির মাস হিসেবে বিশ্বব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। সেই বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবেই সিলেটের রোটারি ক্লাবসমূহ এই সময়োপযোগী ও জনকল্যাণমূলক সেমিনারের আয়োজন করে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com