• সিলেট, দুপুর ১:২০, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

যমুনায় তিন বাহিনী প্রধান

admin
প্রকাশিত নভেম্বর ১, ২০২৫
যমুনায় তিন বাহিনী প্রধান

Manual7 Ad Code

যমুনায় তিন বাহিনী প্রধান

ডেস্ক রিপোট

 

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও অবাধভাবে সম্পন্ন করতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

Manual7 Ad Code

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ‘গত ১৫ মাসে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অসামান্য ভূমিকা রেখেছেন। আসন্ন জাতীয় নির্বাচন যেন নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকে, সে বিষয়ে তিন বাহিনীকে প্রস্তুত থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

Manual2 Ad Code

বৈঠকে তিন বাহিনীর প্রধানরা জানান, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। নির্বাচনকালে ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজার নৌসদস্য এবং বিমানবাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে।

Manual2 Ad Code

এ সময় তিন বাহিনীর প্রধানরা আসন্ন ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com