• সিলেট, দুপুর ২:০০, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে নতুন যে স্থলবন্দরের যাত্রা শুরু

admin
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৫
সিলেটে নতুন যে স্থলবন্দরের যাত্রা শুরু

Manual4 Ad Code

সিলেটে নতুন যে স্থলবন্দরের যাত্রা শুরু

Manual2 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সিলেটের কোম্পানীগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ভোলাগঞ্জ স্থলবন্দর। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় স্থলবন্দরটির উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

Manual6 Ad Code

 

সাদা পর্যটনঘাটসংলগ্ন প্রায় ৫২ একর জায়গাজুড়ে নির্মিত এই স্থলবন্দর চালু হওয়ার ফলে ভারতের মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড ও আসামসহ ভূটানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে প্রতি বছর শত কোটি টাকার রাজস্ব আয় হবে বলেও জানানো হয়। এছাড়া কোয়ারিকেন্দ্রিক কর্মসংস্থানের বাইরে গিয়ে স্থানীয় মানুষ আমদানি-রফতানিসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

 

Manual7 Ad Code

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোলাগঞ্জ সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরেই ভারত থেকে চুনাপাথর আমদানি হয়ে আসছে। প্রায় দুই দশক ধরে পাথর আমদানির অন্যতম রুট হিসেবে পরিচিত ভোলাগঞ্জ শুল্ক স্টেশনকে ২০১৯ সালে স্থলবন্দর হিসেবে ঘোষণা করে সরকার। দেশের ২৪তম স্থলবন্দর হিসেবে ঘোষণার চার বছর পর জমি অধিগ্রহণসহ বিভিন্ন জটিলতা কাটিয়ে গত বছরের জুন মাসে ১৭৫ কোটি টাকা ব্যয়ে স্থলবন্দর নির্মাণকাজ শুরু হয়।

Manual7 Ad Code

 

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মানজারুল মান্নান, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com