• সিলেট, রাত ১২:৪৬, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

admin
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৫
বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

Manual7 Ad Code

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক

দীর্ঘ ১৭ বছর পর গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Manual7 Ad Code

আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তিনি।

এ সময় তারেক রহমান বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ করেন। সেইসঙ্গে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

Manual4 Ad Code

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

Manual6 Ad Code

এরপর বিএনপির নেতাকর্মীদের সাথে কিছুক্ষণ কথা বলে সেখান থেকে বের হন তারেক রহমান।

এর আগে জুমার নামাজের পর বাবার সমাধি জিয়ারত করতে গুলশানের বাসভবন থেকে শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বাবার কবর জিয়ারত শেষে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান। আইনশৃঙ্খলা রক্ষার্থে জাতীয় স্মৃতিসৌধসহ ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্তসংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

Manual8 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com