• সিলেট, ভোর ৫:৪২, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের মাঠে ‘নোয়াখালী বিভাগচাই’ দাবিতে স্লোগান

admin
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৫
সিলেটের মাঠে ‘নোয়াখালী বিভাগচাই’ দাবিতে স্লোগান

Manual3 Ad Code

সিলেটের মাঠে ‘নোয়াখালী বিভাগচাই’ দাবিতে স্লোগান

নিজস্ব প্রতিবেদক

 

Manual7 Ad Code

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসরের। টুর্নামেন্টের উদ্বোধনী পর্ব আয়োজনের মধ্য দিয়ে বিপিএলের এবারের যাত্রা শুরু হয়েছে সিলেট থেকেই।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মুখোমুখি হয় নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। ম্যাচ চলাকালীন সময় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের শহীদ তুরাব স্ট্যান্ডে দর্শকদের একটি অংশ ‘নোয়াখালী বিভাগচাই’ লেখা ব্যানার প্রদর্শন করেন।

 

এ সময় তারা ‘নোয়াখালী বিভাগচাই’, ‘নোয়াখালী, নোয়াখালী’সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি ‘তুমি কে, আমি কে—হাদি, হাদি’ স্লোগানেও মুখরিত হয়ে ওঠে স্ট্যান্ডটি।

 

Manual6 Ad Code

এর আগে বিকেল ৩টায় উদ্বোধনী ম্যাচে মাঠে নামে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স। ওই ম্যাচে সিলেট টাইটান্সকে ৮ উইকেটে পরাজিত করে রাজশাহী ওয়ারিয়র্স।

 

এবারের বিপিএলে অংশ নিচ্ছে মোট ছয়টি দল। দলগুলো হলো—ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com