• সিলেট, বিকাল ৪:২০, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাই শহীদদের কবরে বিয়ানীবাজার ইউএনও’র শ্রদ্ধা

admin
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৫
জুলাই শহীদদের কবরে বিয়ানীবাজার ইউএনও’র শ্রদ্ধা

Manual2 Ad Code

জুলাই শহীদদের কবরে বিয়ানীবাজার ইউএনও’র শ্রদ্ধা

বিয়ানীবাজার প্রতিনিধি

Manual3 Ad Code

 

জুলাই-আগষ্টে ফ্যাসিবাদ বিরোধী শহীদ সন্তানদের কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বিয়ানীবাজারের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে তিনি কর্মসূচি শুরু করেন।

Manual1 Ad Code

শুরুতে পৌরশহরের ফতেহপুরস্থ পারিবারিক কবরস্থানে শহীদ সাংবাদিক আবু তুরাবের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। তখন তার আত্মার মাগফেরাতের জন্য মোনাজাত করেন ইউএনওসহ অন্যরা।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুর রহমান, একাডেমিক সুপার ভাইজার আরিফুল ইসলাম, মুড়িয়া ইউপি চেয়ারম্যান ফরিদ আল মামুন, শহীদ সাংবাদিক তুরাবের ভাই আবু জাফর মো. জাবুর প্রমুখ।

এরপর মুল্লাপুরে শহীদ তারেক আহমদ ও শহীদ ময়নুল ইসলাম এবং চারখাইয়ে শহীদ সোহেল আহমদের কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান উম্মে হাবিবা মজুমদার। অপর শহীদ রায়হান আহমদকে তার নিজ জেলায় দাফন করা হয়েছে।

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনকালে ইউএনও উম্মে হাবিবা মজুমদার বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ঋণ আমরা কখনো শোধ করতে পারব না। আমরা সব সময় তাদের পরিবারের পাশে রয়েছি এবং বিভিন্নভাবে সহযোগিতা করছি।’

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com