• সিলেট, সকাল ৬:৪৯, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে আবরার

admin
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৫
মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে আবরার

Manual1 Ad Code

মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে আবরার

নিজস্ব প্রতিবেদক

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ বিশ্বনাথ-ওসমানীনগর আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা।

আগের তিক্ত অভিজ্ঞতার কারণে এবার তার ছেলে আবরার ইলিয়াস অর্ণবও স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

Manual7 Ad Code

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিলেটের বিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী হিসাবে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন লুনা।

 

পরে আবার বিকালে বিশ্বনাথে ফিরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে প্রতিকী মনোনয়নপত্র জমা দেন তিনি।

 

Manual8 Ad Code

লুনা বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা মন্ডলীর সদস্য।

Manual8 Ad Code

এসময়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইলিয়াসপুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।

 

Manual4 Ad Code

এর আগে ২০১৮ সালের সংসদ নির্বাচনেও তিনি সিলেট-২ আসন থেকে নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু সেবার বাছাইয়ে তার প্রার্থীতা বাতিল হয়েছিল।

 

সেই তিক্ত অভিজ্ঞতার কথা মনে রেখে এবার তাই ছেলে আবরার ইলিয়াস অর্ণব স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com