• সিলেট, রাত ১২:২২, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার মৃ ত্যু তে এমরান চৌধুরীর শোক

admin
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫
খালেদা জিয়ার মৃ ত্যু তে এমরান চৌধুরীর শোক

Manual1 Ad Code

 খালেদা জিয়ার মৃত্যুতে এমরান চৌধুরীর শোক

Manual1 Ad Code

প্রেসবিজ্ঞপ্তি

 

তিন-তিনবারর সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা হারিয়েছি অভিভাবক। তার অনুপস্থিতিতে দেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতা সৃষ্টি হলো। শুধু দেশের জন্যই নয়, পুরো পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বড় শূন্যতা সৃষ্টি হলো।

Manual4 Ad Code

 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এ কথা বলেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

শোকবার্তায় এমরান আহমদ চৌধুরী বলেন- এই অস্বাভাবিক-অপূরণীয় ক্ষতি জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। আপসহীন এই নেত্রী তাঁর সারাটি জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য, তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন। তার কাছে সবার আগে ও সব কিছুর ঊর্ধ্বে ছিল বাংলাদেশ। সেজন্যই বাংলাদেশের জনগণ দল-মতের ঊর্ধ্বে উঠে এই মহীয়সী নেত্রীকে অকুণ্ঠ ভালোবাসায় সিক্ত করেছেন। সেই ভালোবাসারই প্রতিফলন হিসেবে তিনি কখনোই জনগণের রায়ে পরাজিত হননি। দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি শুধু একটি পদ অলংকৃত করেননি, বরং নারীর নেতৃত্বের পথে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন।

 

আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তাঁর আদর্শকে সামনে রেখে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার তৌফিক দেন এবং মহান আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমিন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com