• সিলেট, রাত ১০:৫২, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট জেলা কর আইনজীবী সমিতির চূড়ান্ত তালিকা প্রকাশ

admin
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫
সিলেট জেলা কর আইনজীবী সমিতির চূড়ান্ত তালিকা প্রকাশ

Manual8 Ad Code

সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৬ আগামী ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর মেন্দিবাগস্থ সমিতির কার্যলয়ে বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সমিতির ৩৬৮ জন সদস্য তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। নির্বাচনে ১৮টি পদে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার (৩০ ডিসেম্বর) চূড়ান্ত তালিকা প্রকাশ করে সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি।
নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ আব্দুল আলীম পাঠান এডভোকেট, সমর বিজয় সী শেখর এডভোকেট, সহ- সভাপতি পদে মোহাম্মদ আলী খোকন, সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ ফজলুর রহমান শিপু এডভোকেট, মোহাম্মদ আজিজুর রহমান এডভোকেট, সুব্রত কুমার রায়, যুগ্ম সম্পাদক-০১ মোঃ খায়রুল আলম, যুগ্ম সম্পাদক-০২ পদে মওদুদ আহমদ, সায়েম খাঁন, কোষাধ্যক্ষ পদে আ.স.ম মুবিনুল হক শাহীন এডভোকেট, সৈকত দাস, সমাজ কল্যাণ সম্পাদক পদে আবজল মিয়া তালুকদার, এ.বি.এম সারওয়ার হোসেন, পাঠাগার সম্পাদক পদে মোঃ আব্দুল্লাহ আল মাহবুব, মোসাঃ ইসরাত জাহান নিপা, সহকারী সম্পাদক পদে আসমা আরা বেগম, নির্বাচন কমিশনার পদে মোঃ ফখরুজ্জামান, কার্যনির্বাহী সদস্য পদে কাউছার মাহমুদ চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী, মিন্টু চন্দ্র রায় (অনুব্রত), মৃত্যুঞ্জয় ধর ভোলা, মোঃ আবুল ফজল, মোঃ রফিকুল হক, মোঃ সফিকুল ইসলাম, মোঃ সুলেমান হোসেন খান, মোঃ হাছনু চৌধুরী, সিরাজুল হুসেন আহমদ।
নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মোহাম্মদ সদরুল হাসান চৌধুরী, সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মোঃ মুখলেছুর রহমান ও সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মো. সাইদুর রহমান সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন পরিচালনার জন্য সমিতির সকল সদস্যদের সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com