• সিলেট, সন্ধ্যা ৭:২৫, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার মৃ ত্যু তে গভীর সমবেদনা মালদ্বীপের প্রেসিডেন্ট মইজ্জুর

admin
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫
খালেদা জিয়ার মৃ ত্যু তে গভীর সমবেদনা মালদ্বীপের প্রেসিডেন্ট মইজ্জুর

Manual5 Ad Code

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা মালদ্বীপের প্রেসিডেন্ট মইজ্জুর
অনলাইন ডেস্ক

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত বলে জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু।

Manual8 Ad Code

তিনি অন্তর্বর্তী সরকার ও দেশের মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এক্সে এক শোক বার্তা প্রকাশ করেন।

Manual8 Ad Code

মইজ্জু বলেন, “এই শোকের সময়ে, সর্বশক্তিমান আল্লাহ তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের শক্তি ও ধৈর্য দান করুন।“

Manual4 Ad Code

গত ৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ‘আপসহীন নেত্রী’ অভিধা পাওয়া খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়েছেন ৪১ বছর। তিনি পাঁচবারের সংসদ সদস্য, তিনবারের প্রধানমন্ত্রী, আর বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন দুইবার।

বিডি প্রতিদিন

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com