• সিলেট, দুপুর ১২:১২, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পুরান কালারুকা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন

admin
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫
পুরান কালারুকা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন

Manual1 Ad Code

পুরান কালারুকা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট সদর উপজেলার পুরান কালারুকা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একতলা ভবনের উদ্বোধন করা হয়েছে।

Manual3 Ad Code

মঙ্গলবার বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ভবনটির উদ্বোধন করা হয়।

Manual3 Ad Code

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক মো. কাপ্তান মিয়া।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক সিকান্দার আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুল হক।

বক্তব্য দেন জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মানিক মিয়া, মাস্টার শামসুল ইসলাম সোনাধন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কৃপাময় চন্দ্র দে।

এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বক্তব্য দেন ইসলাম উদ্দীন, তৈমুস আলী, তৈয়বুর রহমান, নজির আহমেদ ও মো. ফুল মিয়া।

Manual6 Ad Code

বক্তারা বলেন, শিক্ষা উন্নয়নে পুরান কালারুকা আদর্শ উচ্চ বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নতুন ভবনটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

Manual7 Ad Code

অনুষ্ঠান শেষে মুনাজাত পরিচালনা করেন মাওলানা হোসেন আহমদ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com