• সিলেট, রাত ১০:৩৫, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মায়ের শয্যাপাশে ছিলেন ছেলে

admin
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৫
মায়ের শয্যাপাশে ছিলেন ছেলে

Manual7 Ad Code

মায়ের শয্যাপাশে ছিলেন ছেলে

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

যুক্তরাজ্যে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত থাকার পর দেশে ফেরার আনন্দ মিলিয়ে যেতে না যেতেই গভীর শোকে আচ্ছন্ন হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় তিনি হারালেন তাঁর মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। গতকাল সকাল ৬টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Manual3 Ad Code

দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বয়সজনিত জটিলতা ও নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। গতকাল সকালে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে ৭৯ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম প্রভাবশালী এই নেত্রী।

Manual5 Ad Code

গত ২৫ ডিসেম্বর লন্ডনে দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশে ফেরেন তারেক রহমান। মায়ের অসুস্থতার খবর পেয়ে দেশে ফিরে তিনি নিয়মিত হাসপাতালে গিয়ে তাঁর শয্যাপাশে সময় কাটান। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও মায়ের চিকিৎসা ও শারীরিক অবস্থার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতেন তিনি। বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘোষণার সময় তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শেষ সময়ে হাসপাতালে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের বউ শামিলা রহমান সিঁথি, ছোট ভাই শামীম এস্কান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলামসহ সব আত্মীয়স্বজন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সব চিকিৎসক উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com