• সিলেট, দুপুর ২:২৪, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট-১, বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পাল এর কুশল বিনিময়

admin
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৬
সিলেট-১, বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পাল এর কুশল বিনিময়

Manual6 Ad Code

সিলেট-১,
বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পাল এর কুশল বিনিময়

Manual2 Ad Code

নিউজ ডেস্ক

Manual7 Ad Code

সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল ৪টায় কদমতলী মুক্তিযুদ্ধা পয়েন্টে সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সাধারণ সম্পাদক মনজুর আহমদসহ শফিকুল ইসলাম কাজল, আনিছুর রহমান, সামছু মিয়া, আমির খান, মোহাম্মদ রুমন মিয়া, মোহাম্মদ রশীদ, আমিন মিয়া প্রমুখ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

কুশলবিনিময় কালে প্রণব জ্যোতি পাল বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই বাসদ শ্রমজীবী মানুষের মুক্তির সংগ্রামে অবিচলভাবে কাজ করছে। স্বাধীনতার পর সময় যত পেরোচ্ছে, বৈষম্যও ততই বেড়ে চলেছে। ১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে দেশের জনগণ বারবার গণবিরোধী স্বৈরাচারী সরকার হটিয়েছে। ’২৪ সালের গণ-অভ্যুত্থানে ছাত্র, শ্রমিক ও জনতা রক্ত দিয়ে যে অভ্যুত্থান করে স্বৈরাচারী সরকারকে হটাল, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরও গণমানুষের স্বার্থের বদলে অপ্রয়োজনীয় বিতর্কে সময়ক্ষেপণ করছে।’

Manual5 Ad Code

প্রণব জ্যোতি পাল সর্বত্র গ্যাস সংযোগ চালু, সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসন ও বিশুদ্ধ পানির সংকট সমাধানের আহ্বান জানান।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com