• সিলেট, বিকাল ৪:১৩, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

অধ্যক্ষ আল্লামা মাশুক আহমদ (রহ.) চতুর্থ মৃ ত্যু বার্ষিকী শুক্রবার

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৬
অধ্যক্ষ আল্লামা মাশুক আহমদ (রহ.) চতুর্থ মৃ ত্যু বার্ষিকী শুক্রবার

Manual7 Ad Code

অধ্যক্ষ আল্লামা মাশুক আহমদ (রহ.) চতুর্থ মৃ ত্যু বার্ষিকী শুক্রবার

Manual8 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

পূর্ব সিলেটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ইছামতি দারুল উলূম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ আল্লামা মাশুক আহমদ (রহ.) এর চতুর্থ মৃত্যুবার্ষিকী শুক্রবার। ২০২২ সালের ২রা জানুয়ারি (রবিবার) সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি মাদরাসার প্রাক্তন গভর্নিং বডির সভাপতিও ছিলেন।

 

Manual2 Ad Code

মরহুম আল্লামা মাশুক আহমদ (রহ.) দ্বীনের খেদমতে নিজের জীবন উৎসর্গ করেছেন।

 

পূর্ব সিলেটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ইছামতি দারুল উলূম কামিল মাদরাসার একজন স্বনামধন্য ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, যিনি হাজার হাজার আলেম তৈরি করেছেন। ২০১৬ সালের আগস্টে তিন যুগেরও অধিক সময় দায়িত্ব পালন শেষে তিনি অধ্যক্ষ পদ থেকে অবসর গ্রহণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত একই প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ছিলেন তিনি।

 

Manual7 Ad Code

একই প্রতিষ্ঠানে ৪২ বছর শিক্ষাদান করে নিজ হাতে অসংখ্য শিক্ষার্থীকে গড়ে তুলেছেন যারা দেশ-বিদেশে সুপ্রতিষ্ঠিত অবস্থানে রয়েছেন। জীবনভর তিনি যে শিক্ষকতা ও দ্বীনি খেদমত করে গেছেন তা মানুষের হৃদয়েই তাঁকে বাঁচিয়ে রাখবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com