• সিলেট, সকাল ১০:০২, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আরিফের মনোনয়নপত্র বৈধ : আব্দুল মালিক, ইলিয়াসপুত্রসহ যাদের মনোনয়ন স্থ গি ত-বা,তি ল

admin
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৬
আরিফের মনোনয়নপত্র বৈধ : আব্দুল মালিক, ইলিয়াসপুত্রসহ যাদের মনোনয়ন স্থ গি ত-বা,তি ল

Manual1 Ad Code

আরিফের মনোনয়নপত্র বৈধ : আব্দুল মালিক, ইলিয়াসপুত্রসহ যাদের মনোনয়ন স্থ গি ত-বা,তি ল

নিউজ ডেস্ক

Manual3 Ad Code

 

 

সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে এ আসনে জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জটিলতা থাকায় স্থগিত করা হয়েছে। একই সঙ্গে এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা সাইদ আহমদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

Manual5 Ad Code

শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

সিলেট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্র অধিকতর যাচাই-বাছাই শেষে আগামী রোববার (৪ জানুয়ারি) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এম এ মালিক দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করেছেন এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দেশে ফেরেন। আসন্ন নির্বাচনে বিএনপি থেকে তাকে সিলেট-৩ আসনে মনোনয়ন দেওয়া হয়।

Manual5 Ad Code

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় এম এ মালিক উল্লেখ করেছেন, তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন। ওই হলফনামায় তিনি নিজের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ‘স্বশিক্ষিত’ এবং পেশা হিসেবে ‘কিছুই না’ উল্লেখ করেন।

পেশার ঘরে ‘কিছুই না’ উল্লেখ করা হলেও তার কাছে উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ রয়েছে। হলফনামার তথ্য অনুযায়ী, তার হাতে বাংলাদেশি ২ লাখ টাকা, ৭১ হাজার ৭৭৩ দশমিক ৫০ মার্কিন ডলার এবং ৬ হাজার ৭১০ ব্রিটিশ পাউন্ড রয়েছে।

আয়ের উৎস হিসেবে তিনি বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাড়া থেকে বছরে ৭ লাখ ৮০ হাজার টাকা আয় দেখিয়েছেন। পাশাপাশি বিদেশে নির্ভরশীলদের একই খাত থেকে বছরে ২০ হাজার পাউন্ড আয় দেখানো হয়েছে। এছাড়া সম্পদের বিবরণীতে এম এ মালিকের নামে রাজধানীর বনানীতে একটি অ্যাপার্টমেন্ট এবং গ্রামের বাড়িতে যৌথ মালিকানায় একটি বাড়ি থাকার তথ্য উল্লেখ করা হয়েছে।

Manual3 Ad Code

সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর এক শতাংশ ভোটারের স্বাক্ষর জাল প্রমাণিত হওয়ায় নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস এবং আরেক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুস শহীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com