• সিলেট, রাত ৮:১২, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন

admin
প্রকাশিত জুলাই ৩১, ২০২৬
সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন

Manual4 Ad Code

সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এক বছরের পিআরএল (চজখ) চালু, অবসরের ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণ ভাতা প্রদান, সরকারি শিক্ষকদের ন্যায় পদোন্নতির মাধ্যমে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগসহ ১৭ দফা দাবিতে সিলেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) নগরীর উপশহরস্থ জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের হলরুমে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরাম বাংলাদেশ-এর উদ্যোগে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. হাসমত উল্লাহ। অধ্যক্ষ গোলাম মোস্তফা পাটওয়ারী ও অধ্যক্ষ আবদুল আহাদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য একেএম রফিকুন্নবী।

Manual2 Ad Code

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা অধ্যক্ষ কমর উদ্দিন চৌধুরী ফুলতলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অধ্যক্ষ মোহাম্মদ মাইন উদ্দিন, উপাধ্যক্ষ মো. আবদুর রহমান, অধ্যক্ষ মো. বাইজিদ বোস্তামী, অধ্যক্ষ আফজাল হোসেন তালুকদার, উপাধ্যক্ষ সৈয়দ মো. ফয়জুল্লাহ বাহার, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, অধ্যক্ষ কামারুজ্জামান চৌধুরী, ড. আহমদ উল্লাহ।

Manual5 Ad Code

এছাড়া সভায় সিলেটের শিক্ষাবিদ ও শিক্ষা প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের ন্যায্য দাবি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে ১৭ দফা দাবি উপস্থাপন করেন।

Manual6 Ad Code

দাবিগুলোর মধ্যে রয়েছে- বেসরকারি শিক্ষকদের জন্য এক বছরের পিআরএল চালু, হাইকোর্টের রায় অনুযায়ী অবসরের ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণ ভাতা প্রদান, সরকারি শিক্ষকদের ন্যায় পদোন্নতির মাধ্যমে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ, বদলি ব্যবস্থা চালু, শিক্ষকদের অবসরের বয়স ৬৫ বছর নির্ধারণ, নন-এমপিও শিক্ষক ও কলেজ এমপিওভুক্তকরণ, এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ, শিক্ষানীতির বৈষম্য দূরীকরণ এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের উদ্যোগ গ্রহণ।

বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষার মানোন্নয়নের স্বার্থে এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা সময়ের দাবি। তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com