• সিলেট, রাত ১২:২২, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সবার দায়িত্ব তারেক রহমানের হাতকে শক্তিশালি করা : এ্যানি

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬
সবার দায়িত্ব তারেক রহমানের হাতকে শক্তিশালি করা : এ্যানি

Manual5 Ad Code

সবার দায়িত্ব তারেক রহমানের হাতকে শক্তিশালি করা : এ্যানি

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আজকে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন শহীদ জিয়াউর রহমান ও আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান তারেক রহমান। আমরা প্রত্যাশা করছি, ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সে নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি এ দেশের নেতৃত্ব দেবে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দেশের নেতৃত্ব দেবেন এবং দেশ পরিচালনা করবেন।

Manual4 Ad Code

সোমবার বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের সোনালী কলোনী ও শিল্পি কলোনীসহ ৬ নং ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

এ্যানি চৌধুরী বলেন, আমার আপনার দায়িত্ব হচ্ছে তারেক রহমানের হাতকে শক্তিশালি করা। তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের কাছে বিশ্বাস-আস্থা এমনভাবে সৃষ্টি করেছেন, তাতে মানুষ মনে করছে তারেক রহমান দেশ পরিচালনা করার ক্ষেত্রে যোগ্য নেতা। একজন সুযোগ্য রাষ্ট্রনায়ক। তার নেতৃত্বেই বিএনপি আগামী দিনে এ দেশের মানুষের পাশে থাকবে এবং দেশের নেতৃত্ব দেবে।

Manual1 Ad Code

এ সময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, সদস্য আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দীনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com