• সিলেট, বিকাল ৪:১৪, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনে ১১ দলীয় জোটের আসন সমঝোতায় বি’ ভ্রা ন্তি ও শ’ ঙ্কা

admin
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৬
নির্বাচনে ১১ দলীয় জোটের আসন সমঝোতায় বি’ ভ্রা ন্তি ও শ’ ঙ্কা

Manual7 Ad Code

নির্বাচনে ১১ দলীয় জোটের আসন সমঝোতায় বি’ ভ্রা ন্তি ও শ’ ঙ্কা

অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় জোটের মধ্যে আসন সমঝোতা ও ভবিষ্যৎ রাজনীতিকে ঘিরে শঙ্কা দেখা দিয়েছে। যদিও জোটের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা কিছু বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছে।

Manual3 Ad Code

চব্বিশের গণঅভ্যুত্থানের পর গত বছরের মে মাসে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলন ও নেজামে ইসলাম পার্টিসহ ইসলামভিত্তিক দলগুলো জোট হিসেবে যাত্রা শুরু করে। পরে জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি যোগ হয়ে জোটটি আট দলের হয়ে ওঠে এবং বিভিন্ন সময়ে যুগপৎ রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় দেখা যায়।

এরপর অভ্যুত্থানের পর তরুণদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টিসহ আরও দুইটি দলের জোটে যোগ দেওয়ার পর ভোটের রাজনীতি নিয়ে নতুনভাবে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

Manual5 Ad Code

১১ দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। আকাঙ্ক্ষিত সংখ্যার আসন না পাওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি দলের অসন্তোষ দেখা দিয়েছে।

Manual2 Ad Code

পাশাপাশি জোটের প্রার্থীদের আসন বরাদ্দ করতে গিয়ে জামায়াতে ইসলামী দলের নিজস্ব নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভও তৈরি হয়েছে। বিষয়টি স্বীকার করেছেন জোটের কয়েকটি দলের নেতারা।

আসন সমঝোতার বাইরে, জোটের নেতৃত্ব নিয়েও এনসিপি ও জামায়াতে ইসলামীসহ দুই দলের মধ্যে চলমান ‘ঠাণ্ডা যুদ্ধ’ লক্ষ্য করা যাচ্ছে।

এই পরিস্থিতির মধ্যেই সব দলের প্রার্থীরা বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা আসন্ন নির্বাচনের আগে জোটের মধ্যে রাজনৈতিক উত্তেজনা এবং সমঝোতার জটিলতা আরও প্রকট করছে।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com