• সিলেট, দুপুর ১:০৯, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সুপ্রিম কোর্টসহ গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নি ষি দ্ধ

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৬
সুপ্রিম কোর্টসহ গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নি ষি দ্ধ

Manual5 Ad Code

সুপ্রিম কোর্টসহ গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নি ষি দ্ধ
অনলাইন ডেস্ক

 

Manual4 Ad Code

জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সুপ্রিম কোর্টসহ রাজধানীর গুরুত্বপূর্ণ বিচার সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা, সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

Manual1 Ad Code

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ১০ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখে সব প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে।

Manual5 Ad Code

এ ছাড়া বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যত্রতত্র সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি পুনরায় অনুরোধ জানিয়েছে ডিএমপি।

ডিএমপি জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে।

Manual7 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com