• সিলেট, সকাল ৮:০৭, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জনগণের ন্যায্য অধিকার আদায়ের সং গ্রা ম চলবে -চাকসু মামুন

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৬
জনগণের ন্যায্য অধিকার আদায়ের সং গ্রা ম চলবে -চাকসু মামুন

Manual8 Ad Code

কানাইঘাটে পথসভা ও গণসংযোগকালে চাকসু মামুন
জনগণের ন্যায্য অধিকার আদায়ের সং গ্রা ম চলবে -চাকসু মামুন

Manual5 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

জনগণের ন্যায্য আদায়ের সংগ্রাম জীবনের শেষ দিন পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সিলেট -৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও
সিলেট জেলা বিএনপির সাবেক প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। তিনি বলেন, জকিগঞ্জ -কানাইঘাটে দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। রাস্তাঘাট সহ প্রত্যেকটি সেক্টরে বেহাল দশা রয়েছে। পিছিয়ে থাকা এ অঞ্চলের উন্নয়নের জন্য যোগ্য প্রতিনিধি নির্বাচিত করতে হবে।
বুধবার বাদ মাগরিব কানাইঘাট চতুল ঈদগাহ বাজার এলাকায় গণ সংযোগকালে উপরোক্ত কথা গুলো বলেন। এর আগে রাজাগঞ্জ বাজার, মোকামবাজার, ছান্দর বাজার সহ বেশ কয়েকটি স্থানে গণসংযোগ ও পথসভা করেন।
পৃথক এসব পথসভায় চাকসু মামুন আরও বলেন,
জনগণই সকল ক্ষমতার উৎস। এই অঞ্চলের জনগণ আগামী দিনের নেতৃত্ব নির্ধারণ করবে। জনগণ যদি আমাকে সমর্থন দেয় এবং সহযোগিতা করে তাহলে আমার জয় কেউ ঠেকাতে পারবে না। কারণ জনগণের রায়ের চেয়ে বড়ো কোনো টিকেট হতে পারে না। আমি জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে বাঁচতে চাই।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন
কানাইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মালিক চৌধুরী চেয়ারম্যান, মাস্টার রফিক আহমদ চৌধুরী চেয়ারম্যান, ফখর উদ্দিন চেয়ারম্যান, মানিক মিয়া চেয়ারম্যান, ডা.আবু শহীদ শিকদার, ওয়েছ আহমদ,ডা. ইয়াকুব আলী, মহানগর কৃষকদলের সহ সভাপতি নজরুল ইসলাম প্রধান, জেলার সদস্য মাহবুবুল আলম, কানাইঘাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ সভাপতি জালাল আহমদ জনি, প্রবাসী বিষয়ক সম্পাদক আসাদ আলী, জেলা ছাত্রদলনেতা অ্যাডভোকেট নাসির উদ্দীন সাদিক, বিএনপি নেতা ছয়েফ মিয়া, নিমার মেম্বার, সুলেমান আহমদ, বদরুল, শামসুল প্রমুখ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com