• সিলেট, রাত ২:১২, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সন্তোষজনক নয় লেভেল প্লেয়িং ফিল্ড-পীর চরমোনাই

admin
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৬
সন্তোষজনক নয় লেভেল প্লেয়িং ফিল্ড-পীর চরমোনাই

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

সন্তোষজনক নয় লেভেল প্লেয়িং ফিল্ড-পীর চরমোনাই

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual4 Ad Code

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড একটি বহুমাত্রিক বিষয়। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মনোভাব, ঝোঁক ও প্রবণতা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডে প্রভাব বিস্তার করে। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে সুষ্ঠু নির্বাচন করার মতো কাক্সিক্ষত মানের লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান নেই। গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

পীর চরমোনাই বলেন, ওসমান হাদীর হত্যাকারীকে এখনো গ্রেপ্তার করতে না পারায় জনমনে আস্থা ফিরছে না। অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও আশাব্যঞ্জক নয়।

তিনি বলেন, মনোনয়নপত্র বাছাইয়ের সময় কোনো কোনো রিটার্নিং কর্মকর্তার আচরণ আমাদের চিন্তিত করেছে। তবে আমরা এখনো আশাবাদী যে, সরকার সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করবে, সবার সঙ্গে সমান আচরণ করবে। অবৈধ অস্ত্র উদ্ধারে গুরুত্ব দেবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কার্যকর ব্যবস্থা নেবে।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com