৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলায় আবৃত্তি প্রতিযোগিতা বুধবার
প্রেস বিজ্ঞপ্তি
সিলেটে বইপ্রেমী ও সংস্কৃতিমনা মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে ১০ দিনব্যাপী ‘৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা-২৬’। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) প্রাঙ্গনে প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে এই বইমেলা। বইমেলার প্রতিটি দিনই মঞ্চে থাকছে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার নানা আয়োজন।
বইমেলার পঞ্চম দিন আগামীকাল বুধবার বিকেল ৪টায় মেলামঞ্চে অনুষ্ঠিত হবে শিশু ও কিশোরদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতা তিনটি পৃথক বিভাগে অনুষ্ঠিত হবে।
বিভাগগুলো হলো, ক-গ্রুপ: শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি। খ-গ্রুপ: চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি। গ-গ্রুপ: সপ্তম ও অষ্টম শ্রেণি।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে সাহিত্যচর্চা ও আবৃত্তির প্রতি আগ্রহ সৃষ্টি করতেই এই আয়োজন। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
আগ্রহীরা যোগাযোগ করতে পারবেন- সভাপতি (সাজু): ০১৭১২৩২৬০৯৯, সাধারণ সম্পাদক (জামিল): ০১৭১১৬৬৮৪৩৯।