• সিলেট, রাত ৮:০২, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার ৭ম দিনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

admin
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৬
৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার ৭ম দিনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

Manual5 Ad Code

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার ৭ম দিনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট নগরীর দরগা গেইট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে চলমান ৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা ২০২৬-এর ৭ম দিনের আয়োজন হিসেবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

Manual6 Ad Code

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টা থেকে রচনা প্রতিযোগিতা শুরু হয় এবং সন্ধ্যা ৬টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Manual1 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোর অন্বেষণ সংগঠনের সভাপতি সাজন আহমদ সাজু। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ও সংগঠক আব্দুল আউয়াল মিসবাহ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট এর সহ সভাপতি বদরুজ্জামান সেলিম।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার সিলেট এর আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মুহাম্মদ তারিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলার শাখার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কামরুল, যুগ্ম সম্পাদক শাহীন হোসেন, মদিনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি নিয়াজ মোর্শেদ,কবি ও গবেষক তাবেদার রসুল বকুল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন প্রাবন্ধিক মাওলানা শামসীর হারুনুর রশীদ।

Manual7 Ad Code

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা তিনটি গ্রুপে অনুষ্ঠিত হয় এবং সর্বমোট ৯ জন বিজয়ীকে অতিথিবৃন্দের হাত থেকে পুরস্কার প্রদান করা হয়।

এদিকে, ১৮ জানুয়ারি রবিবার, আলোর অন্বেষণ বইমেলার ৭ম দিনে সন্ধ্যা ৬ টায় বইমেলা মঞ্চে আলোর অন্বেষণ সাহিত্য পদক ২০২৬ প্রদান করা হবে।সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকার স্বরূপ একজন সাহিত্যবোদ্ধাকে আজীবন সম্মাননা সহ ৫ জন কবি সাহিত্যিককে পদক প্রদান করা হবে।

আয়োজকরা জানান, সাহিত্যচর্চা ও সৃজনশীল প্রতিভা বিকাশে এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com