• সিলেট, রাত ৯:২৫, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কুরআনের পাখিদের নিয়ে খালেদা জিয়ার জন্য দোয়া করলেন অ্যাড. এমরান

admin
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৬
কুরআনের পাখিদের নিয়ে খালেদা জিয়ার জন্য দোয়া করলেন অ্যাড. এমরান

Manual5 Ad Code

কুরআনের পাখিদের নিয়ে খালেদা জিয়ার জন্য দোয়া করলেন অ্যাড. এমরান

Manual5 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

গোলাপগঞ্জ উপজেলার হেতিমঞ্জের বরায়া বাটুলগঞ্জ আরাবিয়া ইসলামিয়া মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেছেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

Manual3 Ad Code

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় মাদরাসার সকল শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য মুরুব্বি এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের বাঙ্গালীগুল এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় প্রাইমারি স্কুলের মাঠে খালেদা জিয়া স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

আমুড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে ও আমিড়া ইউনিয়ন যুবদল নেতা নোমান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আল-নবী চৌধুরী শিপন ও বিএনপি নেতা নজরুল ইসলাম।

Manual3 Ad Code

এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট জেলা যুবদলের মৎসবিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, গোলাপগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক লুৎফর রহমান, আমুড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার মস্তাক আহমদ, ২নং ওয়ার্ড মেম্বার শামীম আহমদ, যুবদল নেতা কাদির আহমদ, গোলাপগঞ্জ পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মো. শাহ আলাম, সদস্য হুমায়ুন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবেদ হোসেন, ফুলবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মিজান আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা শিমুল আহমদ, রিজু আহমদ, সাকিল আহমদ চৌধুরী, জুবেল আহমদ, কাইয়ুম আহমদ, আবু হোসেন, সাব্বির আহমদ, গোলাপগঞ্জ উপজেলা শ্রমিকদলের সহ-সাধারণ সম্পাদক ওলিউর রহমান ও শ্রমিক নেতা সাহেল আহমদ প্রমুখ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com