• সিলেট, দুপুর ১:৫৬, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট নগরীতে মোটরসাইকেল দু র্ঘ ট না য় প্রাণ গেলো ২ ভাইয়ের

admin
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৬
সিলেট নগরীতে মোটরসাইকেল দু র্ঘ ট না য় প্রাণ গেলো ২ ভাইয়ের

Manual2 Ad Code

সিলেট নগরীতে মোটরসাইকেল দু র্ঘ ট না য় প্রাণ গেলো ২ ভাইয়ের

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

 

Manual7 Ad Code

সিলেট নগরীর তালতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা একে অপরের মামাতো এবং ফুফাতো ভাই। শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নিহতরা হলেন সিলেট নগরের মির্জাজাঙাল এলাকার বাসিন্দা ইমন দাস এবং সিলেট নগরের জিন্দাবাজার এলাকার বাসিন্দা গৌরাঙ্গ দাসের ছেলে দীপ্ত দাস। দীপ্ত দাস একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তালতলা শাখা জানায়, রাত আনুমানিক দেড়টার দিকে ওই মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় আনুমানিক ২২ থেকে ২৩ বছর বয়সী দুই তরুণ ঘটনাস্থলেই গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

বিষয়টি নিশ্চিত করে আজ রোববার (১৮ জানুয়রি) বেলা সাড়ে ১১টায় কোতোয়ালী থানার এসআই খোরশেদ আলম জানান, ‘নিহতদের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারের সাথে আলোচনার পর ময়নাতদন্তের সিদ্ধান্ত নেয়া হবে।’ তবে ঠিক কি কারণে, কিভাবে সংঘর্ষ হয়েছে তা তিনি বলতে পারেননি।

অপরদিকে, ওসমানী হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য এসআই আলাউদ্দিন জানান, ‘ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরকে হাসপাতালে নিয়ে এসেছে। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানতে পারিনি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ থেকে তদন্ত করে বিস্তারিত জানা যাবে।’

এর আগে একই দিনে সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে একাধিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে। শনিবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে তিনটি বাসের সংঘর্ষে দুজন নিহত হন। সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশুর প্রাণহানি ঘটে। রাতে তালতলার দুর্ঘটনাসহ একদিনে মোট ছয়জনের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা সিলেট।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com