• সিলেট, রাত ৪:৪৭, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

‘দুলাভাই’ ‘দুলাভাই’ ধ্বনিতে মুখরিত সিলেটের আলিয়া মাঠ

admin
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৬
‘দুলাভাই’ ‘দুলাভাই’ ধ্বনিতে মুখরিত সিলেটের আলিয়া মাঠ

Manual1 Ad Code

‘দুলাভাই’ ‘দুলাভাই’ ধ্বনিতে মুখরিত সিলেটের আলিয়া মাঠ

নিজস্ব প্রতিবেদক

Manual4 Ad Code

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারম্যান বটে, তবে সিলেট অঞ্চলে তার আরেকটা বড় পরিচয় আছে।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

আর তা হল, তিনি বিয়ে করেছেন এই অঞ্চলের এক নারীকে। আর সেই সুবাদে সিলেট অঞ্চলের তরুণ-যুবকদের কাছে দুলাভাই। আর এই পরিচয়টাই আরেকবার জোরালোভাবে তার সামনে উপস্থাপন করলেন বিএনপি নেতাকর্মীরা।

 

বৃহস্পবিার (২২ জানুয়ারি) সিলেট আলিয়া মাদরাসা মাঠে প্রধান অতিথির বক্তব্য শেষে তেমনটাই দেখলেন বিএনপি চেয়ারম্যান এবং স্বয়ং তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

Manual8 Ad Code

 

সিলেটের আলিয়া মাদরাসা মাঠের সভামঞ্চে তিনি সস্ত্রীক উপস্থিত হন দুপুর ১টার একটু আগে। এরপরই শুরু হয় তার বক্তব্য। প্রায় ২৫ মিনিট তিনি বক্তব্য দিয়েছেন। বক্তব্যে প্রতিপক্ষের সমালোচনা যেমন ছিল তেমনি ছিল বিএনপির জন্য ভোট প্রার্থনা। দলটি ক্ষমতায় গেলে আগামীর বাংলাদেশে অগ্রাধিকার ভিত্তিতে তিনি কি কি করবেন তাও জানালেন নেতাকর্মীদের।

 

প্রায় আধঘন্টার বক্তব্য শেষ হতেই আলিয়া মাদরাসা মুখরিত হয়ে উঠে ‘দুলাভাই’ ‘দুলাভাই’। মঞ্চের সামনের দিক থেকে শুরু হয়ে একসময় পুরো মাঠজুড়েই উঠে এই স্লোগান।

অবশ্য শুধু এই নির্বাচনী জনসভায়ই নয়, তিনি গত ডিসেম্বরের শেষের দিকে দীর্ঘদিন পর দেশে ফেরার পর থেকে সিলেট অঞ্চলের বিএনপির বিভিন্ন সভা সমাবেশ ও মিছিলে এমন স্লোগান উঠতে দেখা গেছে।

 

শুধুই কি স্লোগান! বিভিন্ন এলাকার বিভিন্ন স্থানে দুলাভাই আসছে, রাজপথ কাঁপছে- এমন দেয়াল লিখনও চোখে পড়েছে অনেকের।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com