• সিলেট, রাত ৩:৫১, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সংসদে ৫৪ বছরেও স্থানীয় কোনো এমপি হওয়ার সুযোগ হয়নি : জয়নাল

admin
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৬
সংসদে ৫৪ বছরেও স্থানীয় কোনো এমপি হওয়ার সুযোগ হয়নি : জয়নাল

Manual1 Ad Code

সংসদে ৫৪ বছরেও স্থানীয় কোনো এমপি হওয়ার সুযোগ হয়নি : জয়নাল

জৈন্তাপুর প্রতিনিধি

জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট ৪-আসন। এই আসনে স্বাধীনতার ৫৪ বছরেও কোন রাজনৈতিক দল থেকে স্থানীয় কোন প্রার্থী মহান জাতীয় সংসদে গিয়ে কথা বলার সুযোগ হয়নি।

Manual7 Ad Code

 

এখন সুযোগ এসেছে আমাদের, আমি আপনাদের সন্তান, সিলেট চার আসনের সুখ দুঃখের কথা বলতে গিয়ে জয়নাল আবেদীন বলেন, কোম্পানীগঞ্জে হাইটেক পার্ক রয়েছে কিন্তু এখানে কোনো কার্য়ক্রম শুরু হয়নি,যা অত্যন্ত দুঃখজনক। এই অঞ্চলের পাথর কোয়ারি হরিলুট হয়েছে। কিন্তু শ্রমিকদের কোনো কর্মসংস্থান সৃষ্টি হয়নি বা ভাগ্যের পরিবর্তন হয়নি । আগামী ১২ তারিখ আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সংসদে আমাকে কথা বলার সুযোগ দিলে, এই অঞ্চলের যুবকের কর্মসংস্থান সৃষ্টিসহ সকল দুঃখকষ্ট নির্বারণে কাজ করব।

 

Manual6 Ad Code

শুক্রবার (২৩ জানুয়ারী) সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলা চিকনাগুল ইউনিয়নের শুক্রবারী বাজারে নির্বাচনী পথসভা এসব কথা বলেন সিলেট -৪ আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন।

Manual6 Ad Code

 

স্থানীয় প্রবিণ মুরব্বি আব্দুল ওয়াহিদ চৌধুরীর সভাপতিত্বে এ-সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা জামাতের সহ:সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কর্মপরিষদ সদস্য সাইফুল্লাহ আল হুসাইন,জৈন্তাপুর উপজেলা জামাতের আমীর রফিক আহমেদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার হাফেজ আবদুল মুসাব্বির ফরিদ,সাইদুর রহমা, তোফায়েল আহমেদ, জুবায়ের আহমেদ, জহির উদ্দিন প্রমূখ। পথসভা শেষে তিনি হরিপুর বাজারে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com