• সিলেট, ভোর ৫:৪৩, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আ ট ক ছাত্র ইউনিয়নের ২ নেতাকে ছাড়ালেন শাবি ছাত্রদল সভাপতি

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৫
আ ট ক ছাত্র ইউনিয়নের ২ নেতাকে ছাড়ালেন শাবি ছাত্রদল সভাপতি

Manual6 Ad Code

আ ট ক ছাত্র ইউনিয়নের ২ নেতাকে ছাড়ালেন শাবি ছাত্রদল সভাপতি

Manual2 Ad Code

শাবিপ্রবি প্রতিনিধি

সিলেটে চলমান রিকশা শ্রমিক আন্দোলন থেকে আটককৃত দুই ছাত্র ইউনিয়ন নেতাকে থানা থেকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে এনেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রদলের সভাপতি রাহাত জামান।

 

তিনি ছাত্র ইউনিয়ন শাখার সংগঠক ইংরেজি বিভাগের মোহাম্মদ জুবায়ের আহমেদ জুয়েল ও গণিত বিভাগের শান্ত তালুকদারকে থানা থেকে ছাড়িয়ে আনেন।

Manual5 Ad Code

 

বুধবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন রাহাত জামান ও ভুক্তভোগী নেতারা। জানা যায়, গত ৪ নভেম্বর সিলেটে চলমান রিকশা শ্রমিক আন্দোলন দমন, শ্রমিক সংগঠক ও রাজনৈতিক নেতাকর্মীদের গণগ্রেপ্তার এবং ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

 

গ্রেফতারের বিষয়টি জানাজানি হলে মধ্যরাতে ছাত্রদল সভাপতি রাহাত জামান থানায় হাজির হয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনেন তিনি।

 

Manual3 Ad Code

আটককৃত এক শিক্ষার্থী শান্ত তালুকদারের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নির্ধারিত ছিল পরদিন। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে যখন কোনো সমাধান হচ্ছিল না তখন মধ্যরাতে রাহাত জামান থানায় উপস্থিত হয়ে হাজত থেকে তাদের জামিনে মুক্ত করে আনেন বলে জানান ভুক্তভোগী শিক্ষার্থী।

 

Manual6 Ad Code

এ বিষয়ে ছাত্রদল সভাপতি রাহাত জামান বলেন, আমাদের প্রথম পরিচয় আমরা সাস্টিয়ান। আগামীকাল তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা। আমাদের দায়িত্ব হলো যে-কোনো শিক্ষার্থী, যেই মতাদর্শেরই হোক না কেন, তারা যেন ভোগান্তির শিকার না হয় তা নিশ্চিত করা। তাই আমি নিজে থানায় গিয়ে অফিসার ইনচার্জের সঙ্গে কথা বলে জামিনের ব্যবস্থা করি।

 

তিনি আরও বলেন, তাদের ছাড়তে দেরি করায় আমি অফিসার ইনচার্জকে স্পষ্ট বলেছি তাদের ছাড়া আমি ফিরব না। শেষ পর্যন্ত রাতেই তাদের মুক্তি নিশ্চিত করি।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com