• সিলেট, দুপুর ২:৫১, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দক্ষিণ সুরমায় খালেদা জিয়া স্মরণে দোয়া মাহফিল ও নির্বাচনী সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৬
দক্ষিণ সুরমায় খালেদা জিয়া স্মরণে দোয়া মাহফিল ও নির্বাচনী সভা অনুষ্ঠিত

Manual4 Ad Code

দক্ষিণ সুরমায় খালেদা জিয়া স্মরণে দোয়া মাহফিল ও নির্বাচনী সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দক্ষিণ সুরমায় এক দোয়া মাহফিল ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) রাতে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করেন যুক্তরাজ্য বিএনপির সদ্য সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল মুকিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক। তিনি বলেন,
“দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করে গেছেন। আজ দেশ গভীর সংকটে নিমজ্জিত দেশকে উত্তরণে দায়িত্ব নিতে হচ্ছে তারেক রহমানকে। এ সংকট থেকে উত্তরণে তারেক রহমানকে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। ১২ ফেবুয়ারী নিবাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। তিনি বলেন,“খালেদা জিয়া আপসহীন নেতৃত্বের প্রতীক। তাঁর আদর্শ ধারণ করে একটি গণতান্ত্রিক, জনগণের সরকার প্রতিষ্ঠা করাই হবে তাঁর প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা। আগামী নিবাচনে সিলেট-৩ আসনসহ সারাদেশে বিএনপিকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্য ও ত্যাগ অপরিহার্য।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দীন, জেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল বাহার চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ আখতার হোসেন টুটুল ও আবেদ রাজা, জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, যুগ্ম সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কে আর জসিম, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, বিএনপি নেতা অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার ও জিল্লুর রহমান শোয়েব, জেলা বিএনপির সাবেক সদস্য মো. আব্দুল ওয়াহিদ, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রুজেল, দক্ষিণ সুরমা থানা বিএনপির আহবায়ক ডাঃ এনামুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
যুক্তরাজ্য বিএনপির সদ্য সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল মুকিতের সভাপতিত্বে এবং তাজুল ইসলাম ও দিলোয়ার হোসেন মামুনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুশ শহীদ পংকি, আতাউর রহমান কাছা মিয়া, আত্তর আলী, জাবেদ আমিন সেলিম, আব্দুল খালিক, আব্দুল মালিক মল্লিক, শাহেদ মোশাররফ কটাই মিয়া,আশরাফ হোসেন, আনোয়ার আলী, মকসুদুল করিম নুহেল, মাহবুব আহমদ চৌধুরী, কামরুজ্জামান কামরান, নুরুল ইসলাম সুজন, রায়হান আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হামজা আহমেদ এবং দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আনোয়ার হোসেন।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com