• সিলেট, দুপুর ২:৪৫, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জে বেশি দামে ডিজেল বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জ রি মা না

admin
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৬
হবিগঞ্জে বেশি দামে ডিজেল বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জ রি মা না

Manual1 Ad Code

হবিগঞ্জে বেশি দামে ডিজেল বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জ রি মা না

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ শহরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাবের অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র সহকারি পরিচালক শ্যামল পুরকায়স্থ।

Manual4 Ad Code

অভিযান সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের কামড়াপুর এলাকার তানিম এন্টারপ্রাইজ ও এইচ এম এস এন্টারপ্রাইজ নামের দুইটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে ডিজেল বিক্রি করে আসছিল। এ অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে প্রত্যেক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করে র‌্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

এ সময় চৌধুরী বাজার এলাকায় ভোজ্য তেলের মূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়েও বাজার মনিটরিং করা হয়। ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য সতর্ক করা হয় এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থানের কথা জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Manual8 Ad Code

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র সহকারি পরিচালক শ্যামল পুরকায়স্থ বিষয়টি নিশ্চিত করেন।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com