• সিলেট, সকাল ৬:৫৮, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

টানা দ্বিতীয় বারের মতো কমল জ্বালানি তেলের দাম

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৬
টানা দ্বিতীয় বারের মতো কমল জ্বালানি তেলের দাম

Manual5 Ad Code

টানা দ্বিতীয় বারের মতো কমল জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে টানা দ্বিতীয় মাসের মতো দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২ টাকা করে কমানো হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্য হ্রাসের তথ্য জানানো হয়।

Manual3 Ad Code

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে প্রতি লিটার ডিজেলের বিক্রয়মূল্য ১০২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে অকটেনের দাম প্রতি লিটার ১২২ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা করা হয়েছে। এছাড়া পেট্রোলের দাম লিটারপ্রতি ১১৮ টাকা থেকে কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে কমিয়ে ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

Manual3 Ad Code

জ্বালানি তেলের এই নতুন মূল্যহার দেশজুড়ে রোববার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

Manual2 Ad Code

উল্লেখ্য, এর আগে জানুয়ারি মাসেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা কমিয়েছিল সরকার। আন্তর্জাতিক বাজারের সঙ্গে নিয়মিত বিরতিতে দাম সমন্বয়ের লক্ষ্যে সরকার ‘স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি’র মাধ্যমে প্রতি মাসে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করে আসছে।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com