• সিলেট, রাত ১২:১৪, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিশুর নৈতিক ও চারিত্রিক শিক্ষার দায়িত্ব শিক্ষকদের পাশাপাশি তার পরিবারেরও – সুবর্ণা সরকার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৬
শিশুর নৈতিক ও চারিত্রিক শিক্ষার দায়িত্ব  শিক্ষকদের পাশাপাশি তার পরিবারেরও  – সুবর্ণা সরকার

Manual2 Ad Code

শিশুর নৈতিক ও চারিত্রিক শিক্ষার দায়িত্ব

Manual3 Ad Code

শিক্ষকদের পাশাপাশি তার পরিবারেরও

Manual2 Ad Code

– সুবর্ণা সরকার

Manual6 Ad Code

 

সিলেটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) এবং আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি সুবর্ণা সরকার বলেছেন, শুধু পড়াশোনা নয়, প্রতিটি শিশুর নৈতিক ও চারিত্রিক শিক্ষার দায়িত্ব শিক্ষকদের পাশাপাশি তার পরিবারেরও। প্রতিটি শিশু পড়াশোনায় সমান ভালো না-ও হতে পারে, তাই তার অন্য কোনো প্রতিভা থাকলে সে বিষয়ে যত্ন নিতে হবে। তাহলে সে ওই বিষয়ে ভালো কিছু করতে পারবে।

সোমবার (২ ফেব্রুযারি) আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বাচ্চাদের শুধু মুখরোচক খাবার না দিয়ে সঠিক পুষ্টির দিকে নজর দিতে হবে। বর্তমানে বাচ্চারা মোবাইল ও টিভিতে আসক্ত হয়ে রাত জাগছে, যা তাদের ঘুমের সময় নষ্ট করছে। এ বিষয়ে বাবা-মাকে সচেতন হতে হবে।

Manual1 Ad Code

তিনি বলেন, সন্তান স্কুলের বাইরে কার সাথে মিশছে এবং সময়ের চেয়ে বেশি বাইরে থাকছে কিনা তা খেয়াল রাখা জরুরি। যাতে তারা কোনো খারাপ সঙ্গে না পড়ে। একই সঙ্গে সন্তানদের সাথে সহজভাবে কথা বলতে হবে, যেন তারা মনের সব কথা বাবা-মায়ের সাথে শেয়ার করতে পারে এবং বাইরের ভুল উত্তরের ওপর নির্ভরশীল না হয়।

অল্প বয়সে শেখার বা অর্জন করার ক্ষমতা বেশি থাকে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকদের শাসন ও ভালোবাসা মেনে নিয়ে নিয়মিত পড়াশোনা করা জরুরি। এসএসসিতে ভালো ফলাফল করলে সমাজে ও পরিবারে যে সম্মান পাওয়া যায়, তা অর্জনের জন্য প্রতিদিনের পড়াশোনায় মনোযোগী হওয়া জরুরি।

জাতীয় নির্বাচন ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এবার গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের ব্যালট পেপার হবে গোলাপি রঙের। ব্যালটে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দেওয়ার ব্যবস্থা থাকবে। একজন সচেতন নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগ করা উচিত এবং কোনোভাবেই ব্যালট ফাঁকা রাখা যাবে না।

স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ রুহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ জিয়াউর রহমান, সহকারী শিক্ষক আব্দুর রকিব মানিক। এসময় উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন শাখার প্রধান শিক্ষক নাজমা আক্তার, প্রতিষ্ঠানের দাতা পরিবারের সদস্য আব্দুস শহিদ তুমেল, সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস ছবুর।

তাছাড়াও অনুষ্ঠানে স্কুল অ্যান্ড কলেজ ও কিন্ডারগার্টেন শাখার সকল শিক্ষক ও সকল অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com