• সিলেট, রাত ৪:১৫, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

একুশে পদক-২০২৬-এর চূড়ান্ত তালিকা ঘোষণা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৬
একুশে পদক-২০২৬-এর চূড়ান্ত তালিকা ঘোষণা

Manual8 Ad Code

একুশে পদক-২০২৬-এর চূড়ান্ত তালিকা ঘোষণা

নিউজ ডেস্ক

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক-২০২৬-এর চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে। এ বছর বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে কিংবদন্তি গায়ক ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতাসহ মোট ১০ জনকে এ সম্মাননা প্রদান করা হবে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

তিনি জানান, ভাষা আন্দোলনের চেতনা ও জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের একুশে পদকে ভূষিত করা হচ্ছে।

একুশে পদক-২০২৬-এর জন্য মনোনীত ব্যক্তিরা হলেন- চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতা, অধ্যাপক আবদুস সাত্তার, কিংবদন্তি সংগীতশিল্পী ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু, মেরিনা তাবাশ্যুম, ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিক শফিক রেহমান, অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, তেজশ হালদার যশ, অর্থী আহমেদ এবং ব্যান্ড সংগীতে অবদানের জন্য ওয়ারফেজ।

Manual4 Ad Code

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে মনোনীত ব্যক্তিদের হাতে একুশে পদক তুলে দেওয়া হবে।

Manual1 Ad Code

একুশে পদক দেশের ভাষা, সাহিত্য, শিল্পকলা, সংগীত, সাংবাদিকতা, শিক্ষা ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য প্রদান করা হয়ে থাকে।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com