• সিলেট, রাত ১০:৪৮, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২০ হাজার কিলোমিটার খাল খনন করার পরিকল্পনা আছে বিএনপির

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৬
২০ হাজার কিলোমিটার খাল খনন করার পরিকল্পনা আছে বিএনপির

Manual4 Ad Code

২০ হাজার কিলোমিটার খাল খনন করার পরিকল্পনা আছে বিএনপির

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

 

Manual8 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার রাজধানী হোটেল সোনারগাঁওয়ে বিএনপির ইশতেহার ঘোষণাকালে এ কথা বলেন দলটির চেয়ারম্যান।

তিনি জানান, ‌‘খাল খনন কর্মসূচি আমরা শুরু করতে চাই। খাল খনন কর্মসূচি আমরা দেখেছি। দেশে-গ্রামে যেরকম পপুলার, একইভাবে শহর অঞ্চলগুলোতেও খাল খনন কর্মসূচি অনেক পপুলার।’

তারেক রহমান বলেন, ‘আমাদের খাল খনন কর্মসূচি যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনার মধ্যে ২০ হাজার কিলোমিটার ক্যানেল ডিগিং আমরা করতে চাই। সারাদেশ মিলে এখন এর অনেকগুলো কারণ আছে, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতে চাই। আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে এক বছর আগে হঠাৎ করে একটি ফ্লাড হয়েছিল নোয়াখালী অঞ্চলে, গ্রেটার নোয়াখালী অঞ্চলে।’

তিনি বলেন, ‘দয়া করে আপনারা সকলে একটা সুইমিং পুলের কথা চিন্তা করুন। যেই সুইমিং পুলটার রেডিয়াস ৫০ স্কয়ার মাইল। এভারেজ ডেপথ হচ্ছে ৭০ ফিট। আমরা যদি এরকম একটা সুইমিং পুল চিন্তা করি। সেই নোয়াখালী অঞ্চলে যে বন্যাটা হয়েছিল আমরা যদি পুরোটাকে এরকম একটা সুইমিং পুল চিন্তা করি তাহলে চিন্তা করে দেখবেন ওই পানি যেটা হয়েছিল সেটা কিন্তু ১৫ দিন পরে চলে গিয়েছিল। কিন্তু আমরা যদি একটা ৫০ স্কয়ার মাইলের সুইমিং পুল, যেটার এভারেজ ডেপথ হচ্ছে ৭ ফিট। আমরা যদি এই পরিমাণ পানিকে যে পানি, আমাদের কাছে থাকবে যতক্ষণ আমাদের প্রয়োজন, ৭ দিনে চলে যাবে না। যদি আমরা এই পানিকে ধরে রাখতে চাই, ধরে রাখার ব্যবস্থা করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই খাল খনন করতে হবে।’

Manual4 Ad Code

তারেক রহমান আরও বলেন, ‘খাল খনন আমাদেরকে আরেকটি কারণে করতে হবে। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যাই না কেন, এখন নলকূপের জন্য বোরিং করি না কেন আমাদেরকে অনেক ভেতরে যেতে হয়। অর্থাৎ সারফেস ওয়াটার এত পরিমাণ আমরা ব্যবহার করেছি যে এখন আন্ডারগ্রাউন্ড ওয়াটার ব্যবহার করতে করতে আমাদের ওয়াটার লেভেল অনেক নিচে চলে গিয়েছে। আমরা যদি এই ওয়াটারটাকে রিচার্জ না করি তাহলে আমাদেরকে আগামী কয়েক বছর পরে ভীষণ বিপদে পড়তে হবে। খাল খনন হচ্ছে এটির অন্যতম আরেকটি কারণ।’

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আমাদের একটি প্রবলেম আছে, আর্সেনিক প্রবলেম। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আর্সেনিক প্রবলেম আছে। আপনি যত আন্ডারগ্রাউন্ড ওয়াটার টেনে তুলবেন আর্সেনিক আস্তে আস্তে উপরে আসতে শুরু করবে। আপনি যত ওয়াটার রিচার্জ করবেন, আস্তে আস্তে আর্সেনিকটা ডাইলুট হতে লাগবে, নিচে চলে যেতে লাগবে। কাজেই বিভিন্ন বিষয় আমরা বিবেচনা করি।’

বিএনপি নির্বাচনী ইশতেহার ২০২৬ ঘোষণা বিকেল ৩টা ৩০ মিনিটে হোটেল সোনারগাঁওয়ের হল রুমে ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন চীন, পাকিস্তান, ইউরোপীয় রাষ্ট্রদূত ও যুক্তরাষ্ট্র, ভারত, রশিয়া, ব্রিটেনসহ ৩৮টি দেশের প্রতিনিধি। শফিক রেহমানসহ সিনিয়র সাংবাদিক, সম্পাদকসহ ৬০ জন উপস্থিত ছিলেন। রাজনৈতিক শীর্ষ নেতারা, অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহসহ রাজনৈতিক বিশ্লেষক, শিক্ষক, অর্থনীতিবিদ, ব্যবসায়ী, কবি, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী ও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com