• সিলেট, সকাল ১১:৪৭, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ইতিহাসের অনন্য সাধারণ নির্বাচন হয়েছে: জামায়াত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৬
ইতিহাসের অনন্য সাধারণ নির্বাচন হয়েছে: জামায়াত

Manual8 Ad Code

সংবাদ সম্মেলনে কথা বলছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের

ইতিহাসের অনন্য সাধারণ নির্বাচন হয়েছে: জামায়াত

অনলাইন ডেস্ক

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসের অনন্য সাধারণ নির্বাচন হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলনে এ কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

Manual8 Ad Code

তিনি বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী মানুষ নির্বাচনকে উপভোগ করেছে। এই নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে বাংলাদেশেও একটি সুষ্ঠু-শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সম্ভব।

Manual8 Ad Code

এই জামায়াত নেতা বলেন, আমরা মনে করি- এই নির্বাচনে সবার আন্তরিকতা ছিল। সবাই চেষ্টা করেছে। এই চেষ্টার ফসল হিসেবে বাংলাদেশের ইতিহাসে এটি একটি অনন্য সাধারণ নির্বাচন হয়েছে।

তিনি বলেন, নির্বাচনে মানুষের অংশগ্রহণ হয়েছে এবং খুব বড় আকারের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তারপরও বেশ কয়েকটি আসনে কিছু সমস্যা হয়েছে। কিছু কেন্দ্রে সমস্যা হয়েছে। আমরা সে ব্যাপারে আগে বলেছি। বিশেষ করে শরীয়তপুর-২ আসন, কুমিল্লা-৮ আসন, পটুয়াখালী-১ আসনসহ আরও কিছু আসনে বেশ কিছু কেন্দ্রে আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। কোথাও কোথাও তাদের হুমকি দেওয়া হয়েছে। কোনও কোনও জায়গায় শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। এই ধরনের বেশ কিছু ঘটনা বিভিন্ন জায়গায় ঘটেছে। এক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবেই প্রশাসনকে জানিয়েছি, নির্বাচন কমিশনের সংশ্লিষ্টদের জানিয়েছি। তারা চেষ্টা করেছেন। এরপরও কিছু কিছু জায়গায় এ ধরনের কিছু অনিয়ম হয়েছে। কিছু বাধা-প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

জামায়াতের প্রচার বিভাগের প্রধান বলেন, সব কিছু মিলে আমরা মনে করি যে, আমরা আগেই যেটা প্রত্যাশা করেছিলাম যে, একটি সচেতন জনগোষ্ঠী সব ধরনের সন্ত্রাস ও চক্রান্তকে রুখে দিতে পারে, বাংলাদেশের মানুষ আবার সেটা প্রমাণ করেছে।

তিনি বলেন, গতকাল (বুধবার) থেকে আরম্ভ হয়ে কোনও কোনও সময় যথেষ্ঠ উদ্বেগ-উৎকণ্ঠা ছিল, বিভিন্ন ধরনের মিডিয়া ট্রায়াল আমরা দেখেছি। এই সব কিছুকে ব্যর্থ প্রমাণ করে দিয়ে সাধারণ মানুষের নির্বাচনে অংশগ্রহণ এবং নির্বাচনকে অর্থবহ করার জন্য দেশবাসীর পক্ষ থেকে একটি চমৎকার অংশগ্রহণের মধ্য দিয়ে তারা সেটিকে বাস্তবে দেখিয়ে দিয়েছে। এখন নির্বাচনের গণনা এবং ফলাফল যাতে সুন্দর-শান্তিপূর্ণভাবে হয়, আমরা সেটি পর্যবেক্ষণ করছি।

Manual2 Ad Code

বিডি প্রতিদিন

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com