• সিলেট, রাত ১১:১০, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জে সংরক্ষিত বনে আ ট ক ২, কাঠ ও ট্রাক্টর জব্দ

admin
প্রকাশিত নভেম্বর ২, ২০২৬
হবিগঞ্জে সংরক্ষিত বনে আ ট ক ২, কাঠ ও ট্রাক্টর জব্দ

Manual6 Ad Code

হবিগঞ্জে সংরক্ষিত বনে আ ট ক ২, কাঠ ও ট্রাক্টর জব্দ

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

হবিগঞ্জের চুনারুঘাটে সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কাটার সময় দুই ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। সোমবার (২ নভেম্বর) ভোরে উপজেলার রঘুনন্দন রেঞ্জের শাহপুর বিটের ডেওয়াতলী ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন, চুনারুঘাট উপজেলার শাহপুর এলাকার মো. খোকন মিয়া (৩৩) ও সুমন মিয়া (৩০)।

Manual6 Ad Code

বন বিভাগ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা ভোরে শাহপুর বিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কেটে ট্রাক্টরযোগে কাঠ নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় বন কর্মকর্তারা অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে ঘটনাস্থল থেকে কেটে নেওয়া ২৭ ঘনফুট আকাশমণি কাঠ ও নম্বরবিহীন ট্রাক্টরটি জব্দ করা হয়।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

শাহপুর বিটের বিট কর্মকর্তা রতিন্দ্র কিশোর রায়ের নেতৃত্বে বন বিভাগের একটি দল এ অভিযান পরিচালনা করে।

 

হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক মাহদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা ভোরে শাহপুর বিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছিলেন। বন বিভাগের অভিযানকালে তাদের আটক করা হয়। পরে আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com