• সিলেট, রাত ১:১৫, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে যেকোনো পরিস্থিতি সামাল দিয়ে জিততে চান স্যামি

admin
প্রকাশিত নভেম্বর ২, ২০২৬
সিলেটে যেকোনো পরিস্থিতি সামাল দিয়ে জিততে চান স্যামি

Manual7 Ad Code

সিলেটে যেকোনো পরিস্থিতি সামাল দিয়ে জিততে চান স্যামি

নিজস্ব প্রতিবেদক

 

বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টের আত্মবিশ্বাস ও মানসিকতা নিয়েই সিলেটে দ্বিতীয় টেস্টে নামতে চায় ওয়েস্ট ইন্ডিজ।

 

প্রথম ম্যাচে বাংলাদেশকে আট উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে থাকা ক্যারিবিয়ানদের কোচ ড্যারেন স্যামি জানিয়েছেন, একই মানসিকতার সঙ্গে দলের মধ্যে আরও বেশি ক্ষুধার্ত ভাব দেখতে চান তিনি। লক্ষ্য এবার সিরিজ জয় করে বছরটা ভালোভাবে শেষ করা।

 

Manual3 Ad Code

প্রথম টেস্ট জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে আগের দুই সিরিজে একটি করে টেস্ট জিতেছিল তারা। ঢাকায়ও এসেছে আরেকটি জয়। তবে এখন পর্যন্ত কোনো সিরিজ জিততে পারেনি ক্যারিবীয়রা। সিলেটে সেই অপেক্ষার অবসান ঘটাতে চায় দলটি।

 

নিজের প্রত্যাশার কথা জানিয়ে স্যামি বলেন, দলের মধ্যে প্রথম টেস্টের মতো মানসিকতা বজায় রাখার পাশাপাশি আরও বেশি দৃঢ়তা দেখতে চান তিনি। অধিনায়ক রোস্টন চেজ শুরু থেকেই দলকে নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ দিয়েছেন। বছরটাও ভালোভাবে শেষ করতে চায় দল।

সিলেটের মাটিতে জয় পাওয়া যে সহজ হবে না, সেটিও স্বীকার করেছেন ক্যারিবীয় কোচ। তবে দলের ক্ষুধা, দৃঢ়তা, পরিশ্রমের মানসিকতা এবং খুঁটিনাটি বিষয়ে মনোযোগের ওপর আস্থা রাখছেন তিনি।

 

Manual5 Ad Code

স্যামির ভাষায়, ‘সিলেটে আমরা যে পরিস্থিতিরই মুখোমুখি হই না কেন, তা সামাল দিতে প্রস্তুত থাকব। বাংলাদেশে তাদের মাটিতে জিতে এই টেস্ট চক্র শেষ করতে চাই। তবে নিজেদের মাঠে বাংলাদেশকে হারানো সহজ নয়।’

আগামী ৫ নভেম্বর সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে সিরিজ বাঁচাতে মরিয়া বাংলাদেশ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য, ঢাকার সাফল্য ধরে রেখে দেশের বাইরে আরেকটি টেস্ট জয় দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্র শেষ করা।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com