• সিলেট, রাত ১:১৫, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে উদ্যোক্তা হতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

admin
প্রকাশিত নভেম্বর ২, ২০২৬
সিলেটে উদ্যোক্তা হতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

Manual5 Ad Code

সিলেটে উদ্যোক্তা হতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

 

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি উদ্যোগ (UDYOG)’ নামের এ কর্মসূচির আওতায় সিলেটসহ দেশের ৫৬ জেলার তরুণদের কাছ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে।

 

রবিবার (১ নভেম্বর) থেকে তরুণ উদ্যোক্তাদের আবেদন গ্রহণ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। ৫৬ জেলার সব উপজেলার উদ্যোক্তারা এ আবেদন করতে পারবেন। এর আগে প্রাথমিক পর্যায়ে আট জেলার আবেদন নেয়া হয়।

 

 

Manual1 Ad Code

এই কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেয়া হবে। অর্থাৎ, ঋণ ও অনুদান মিলিয়ে একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পাবেন। ঋণ ও অনুদানের অর্থ এককালীন একসঙ্গে দেয়া হবে। অনুদান আসবে বাণিজ্যিক ব্যাংকগুলোর সিএসআর তহবিল থেকে।

 

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, কর্মসূচির প্রথম পর্যায়ে দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। এসব আবেদন বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে।

প্রথম পর্যায়ে আবেদন নেওয়া আট জেলা হলো- মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। এসব জেলার আবেদন গ্রহণ শেষে এবার অবশিষ্ট ৫৬ জেলার তরুণদের জন্য কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে।

 

Manual3 Ad Code

বাংলাদেশ ব্যাংক গত ১৩ সেপ্টেম্বর ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ’ সংক্রান্ত নীতিমালা জারি করে।

 

কর্মসূচিটির মূল লক্ষ্য হলো দেশের প্রত্যন্ত অঞ্চল ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করা, তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সহায়তা করা এবং প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থা করা। এর মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে ভূমিকা রাখতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

 

আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

Manual1 Ad Code

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com