• সিলেট, সকাল ১০:৪২, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট-২ আসন: ৪২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ইলিয়াসপত্মী লুনা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৬
সিলেট-২ আসন: ৪২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ইলিয়াসপত্মী লুনা

Manual3 Ad Code

সিলেট-২ আসন: ৪২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ইলিয়াসপত্মী লুনা

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual7 Ad Code

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ৪২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা। জামায়াত নেতৃত্বাধীন জোটের শরীক খেলাফত মজলিসের প্রার্থী মুহা. মুনতাসির আলীর চেয়ে তিনি ২৩৮৭১ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

প্রার্থীদের নির্বাচনী এজেন্ট ও কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

সিলেট-২ আসনে মোট ভোট কেন্দ্র ১২৮টি। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ৪২ টির। প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনা ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫৪০০ ভোট।

Manual5 Ad Code

আর দেয়ালঘড়ি প্রতীকে খেলাফত মজলিসের প্রার্থী মুহা. মুনতাসির আলীর প্রাপ্ত ভোট ১১৫২৯।

Manual8 Ad Code

সিলেট-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৯৩২ জন। এর মধ্যে ১ লাখ ৮৮ হাজার ৬৭৯ জন পুরুষ, ১ লাখ ৮০ হাজার ২৫৩ জন নারী।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com