হবিগঞ্জ-৪ আসনে দ্বিগুন ভোটের ব্যবধানে এগিয়ে বিএনপি
নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও মাধবপুর) আসনে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী এস এম ফয়সল।
মোট ভোটকেন্দ্র ১৮৩টির মধ্যে ৭৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে আছেন তিনি। ৭৯টি কেন্দ্রের বেসরকারী ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে এস এম ফয়সল ৮০,৪০৭টি ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন ওরফে মাওলানা তাহেরী মোমবাতি প্রতীকে ভোট পেয়েছেন ৩১,২৯৪।
চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৫,৫২,৭১১।