• সিলেট, রাত ২:০১, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট-৪ আসনে বড় জয়ের পথে আরিফুল হক চৌধুরী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৬
সিলেট-৪ আসনে বড় জয়ের পথে আরিফুল হক চৌধুরী

Manual3 Ad Code

সিলেট-৪ আসনে বড় জয়ের পথে আরিফুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

সিলেট-৪ (গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ-জৈন্তা) আসনে বড় ব্যবধানে জয়ের পথে রয়েছেন বিএনপির আরিফুল হক চৌধুরী। ১২৫টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। জামায়াতে ইসলামীর জয়নাল আবেদীনের চেয়ে তিনি ৯১ হাজার ৮৫৪ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

 

Manual8 Ad Code

প্রার্থীদের নির্বাচনী এজেন্ট ও কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

সিলেট-৪ আসনে মোট ভোট কেন্দ্র ১৭২টি। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ১২৫টির। প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৬৮০ ভোট।

Manual7 Ad Code

আর দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীনের প্রাপ্ত ভোট ৪৯ হাজার ৮২৬।

সিলেট-৪ আসনে মোট ভোটার ৫ লাখ ১২ হাজার ৯৩৩ জন। এর মধ্যে ২ লাখ ৬৭ হাজার ১৩০ জন পুরুষ, ২ লাখ ৪৫ হাজার ৮০২ জন নারী ও তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার রয়েছেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com