• সিলেট, রাত ৯:০০, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাট-৩ আসনে বেসরকারিভাবে জয়ী বিএনপির ফরিদুল

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৬
বাগেরহাট-৩ আসনে বেসরকারিভাবে জয়ী বিএনপির ফরিদুল

Manual3 Ad Code

বাগেরহাট-৩ আসনে বেসরকারিভাবে জয়ী বিএনপির ফরিদুল

 

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

Manual1 Ad Code

এ আসনের মোট ১০৬টি কেন্দ্রে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম ভোট পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৭১১ ভোট। আর তার নিকটতম প্রতিবন্ধী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ পেয়েছেন ৮৩ হাজার ১০৫ ভোট। ২০ হাজার ৬০৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

এ আসনে মোট ভোটারের সংখ্যা ছিল ২ লাখ ৬৬ হাজার ৮৬৪। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৩৫০, নারী ভোটার ১ লাখ ৩৪ হাজার ৫১০ ও তৃতীয় লিঙ্গ ৪ জন।

Manual1 Ad Code

বিজয়ী বিএনপির প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আপামর মানুষ আমার উপর আস্থা রেখেছে। মোংলা-রামপালের মানুষ আমার নেতা তারেক রহমানের কর্মপরিকল্পনার উপর আস্থা রেখেছে। আর এগুলো আগামীতে বাস্তবায়ন করাই হবে আমার মূল লক্ষ্য। আমি এই জনপদের মানুষের কল্যাণে কাজ করবো, ইনশাআল্লাহ।

Manual7 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com