• সিলেট, সকাল ৭:০৪, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হাবিবের বাসায় মুক্তাদীর, বার্তা দিলেন সম্প্রীতির

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৬
হাবিবের বাসায় মুক্তাদীর, বার্তা দিলেন সম্প্রীতির

Manual6 Ad Code

হাবিবের বাসায় মুক্তাদীর, বার্তা দিলেন সম্প্রীতির

নিজস্ব প্রতিবেদক

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (নগর-সদর) আসনে বড় ব্যবধানে জিতেছেন বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর।

Manual1 Ad Code

জয় পেয়েই তিনি ছুটেছেন এই আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করে হেরে যাওয়া নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা হাবিবুর রহমানের বাসায়। তারা পরস্পরকে শুভকমনা ও অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুম’আ তিনি মাওলানা হাবিবুর রহমানের শিবগঞ্জ লামাপাড়ার বাসায় যান।

এসময় তাকে স্বাগত জানান মাওলনা হাবিবুর রহমান। তারা পরস্পরকে মিষ্টিমুখ করান।

Manual5 Ad Code

হাবিবুর রহমান খন্দকার আব্দুল মুক্তাদীরকে জয়ের জন্য অভিনন্দন জানান।

তারা উভয়েই আগামী শান্তি ও সম্প্রীতির এবং উন্নয়নের রাজনীতি নিয়ে কথা বলেন।

এসময় খন্দকার আব্দুল মুক্তাদীরের সাথে সাথে ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com