• সিলেট, রাত ৯:০২, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কানাইঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান মুমিন চৌধুরী আর নেই

admin
প্রকাশিত মার্চ ৩, ২০২৬
কানাইঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান মুমিন চৌধুরী আর নেই

Manual8 Ad Code

কানাইঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান মুমিন চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেযে ও স্ত্রীসহ অসংখ্য আন্তীয স্বজন রেখে মারা যান। রবিবার (১ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিটের সময় যুক্তরাষ্ট্রের নিউইয়ার্ক নর্থ সোর ইউনির্ভাসিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Manual7 Ad Code

মুমিন চৌধুরীর গ্রামের বাড়ী কানাইঘাট পৌরসভার দুর্ভপুর গ্রামে।

তার মৃত্যুতে কানাইঘাটবাসী হারালো একজন সদালাপী, ও সাদা মনের মানুষকে। প্রবাস জীবনে পরিশ্রম করে তিনি দুই হাতে অর্থ উপার্জন করেছিলেন। কিন্তু সেই উপার্জনের বড় একটি অংশই ব্যয় করেছেন দেশের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে।

Manual4 Ad Code

জানা যায়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তিনি মেয়ের বাসায় বসবাস করতেন। শুক্রবার সেহরীর পর গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে আব্দুল মুমিন চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সার্পোটে থাকা অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদ দেশের বাড়ি কানাইঘাটে ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে আব্দুল মুমিন চৌধুরী নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০২৪ সালে তিনি ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ না করে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com