• সিলেট, রাত ১০:১০, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ৬০ লক্ষাধিক টাকার ভারতীয় যেসব পণ্য জব্দ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৬
সিলেটে ৬০ লক্ষাধিক টাকার ভারতীয় যেসব পণ্য জব্দ

Manual2 Ad Code

সিলেটে ৬০ লক্ষাধিক টাকার ভারতীয় যেসব পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক

Manual6 Ad Code

সিলেটে অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় পেঁয়াজের বড় চালান জব্দ করা হয়েছে। এরমধ্যে আছে মদের চালানও।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন- বিজিবি সিলেট ব্যাটালিয়ন। তারা জানায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে গোয়াইনঘাটের প্রতাপপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এই চালান জব্দ করে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন।

 

অভিযানকালে জব্দকৃত ভারতীয় পেঁয়াজের পরিমাণ ৩ হাজার ৫শ’ কেজি। এর সঙ্গে জব্দ করা হয়েছে ১২০ বোতল ভারতীয় মদ।

Manual4 Ad Code

জব্দকৃত পেঁয়াজ ও মদের বর্তমান বাজারমূল্য প্রায় ৬০ লাখ ৬৩ হাজার ৩৩০টাকা।

 

Manual4 Ad Code

বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দেশের স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত পেঁয়াজ ও মাদকের ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Manual7 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com