• সিলেট, রাত ৮:০০, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বিশেষ অ*ভি*যা*ন পুলিশের জালে ৫০ জন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৬
সিলেটে বিশেষ অ*ভি*যা*ন পুলিশের জালে ৫০ জন

Manual5 Ad Code

সিলেটে বিশেষ অ*ভি*যা*ন পুলিশের জালে ৫০ জন

নিজস্ব প্রতিবেদক

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) বিশেষ অভিযান পরিচালনা করেছে। গত ২৪ ঘণ্টার এ অভিযানে বিভিন্ন অপরাধে ৫০ জনকে গ্রেফতার করা হয়।

Manual4 Ad Code

এসএমপি সূত্র জানায় , মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতারযোগ্য আসামি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী বিভিন্ন অপরাধে জড়িত অর্ধশত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে পুলিশ ৫৯ পিস ইয়াবা, ৩৯০ গ্রাম গাঁজা এবং ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে।

Manual1 Ad Code

 

এসএমপির মিডিয়া সেল জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Manual5 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com