২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানার সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহমুদা সুলতানা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রফিক উদ্দিন, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেটের সভাপতি হুমায়ুন কবির লিটন, পর্যটন করপোরেশন সিলেট ইউনিটের ব্যবস্থাপক আব্দুল ওয়াহিদ, ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রঞ্জন সামন্তসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ।
এ ছাড়া সভায় অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণ হামিদ ও সাধারণ সম্পাদক শাকিলা ববি, পর্যটন শিল্প সমিতির সভাপতি ফখরুল ইসলাম, সিলেট ট্যুরিজম ক্লাবের সিনিয়র সহসভাপতি দেলওয়ার হোসেন রানা ও কোষাধ্যক্ষ আব্দুল আহাদ, ট্যুরিস্ট ক্লাবের সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদি, ট্যুর গাইড অ্যাসোসিয়েশন গ্রেটার সিলেটের সভাপতি এনামুল কবীর এবং মহিলা চেম্বারের সদস্য রেশমা জান্নাত উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৭টায় সাইকেল র্যালি, সকাল ৮টায় পরিচ্ছন্নতা অভিযান, সকাল ১০টায় র্যালি এবং সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা।
সভায় বিশ্ব পর্যটন দিবসের কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পর্যটনসংশ্লিষ্ট সংগঠন, গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়। বিজ্ঞপ্তি