• সিলেট, রাত ৩:৩৮, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে শাবি প্রক্টর অফিসের ইফতার মাহফিল

admin
প্রকাশিত মার্চ ৪, ২০২৬
নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে শাবি প্রক্টর অফিসের ইফতার মাহফিল

Manual3 Ad Code

নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে শাবি প্রক্টর অফিসের ইফতার মাহফিল

শাবি প্রতিনিধি

Manual6 Ad Code

 

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ (শাবিপ্রবি) দায়িত্বরত নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস।

বুধবার (০৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual2 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গত ৩৪ বছরেও এ ধরনের আয়োজন আগে হয়নি। তাই আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আজকের এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরেছি। আমি মনে করি, নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়টি সুন্দর ও শান্তিপূর্ণ থাকে। এজন্য আপনাদের সাধুবাদ জানাই যে আপনারা দায়িত্ব নিয়ে নিজেদের কাজ করে থাকেন। একই সঙ্গে প্রক্টর মহোদয়কে আবারও ধন্যবাদ জানাই আমাকে আপনাদের সঙ্গে ইফতার মাহফিলে দাওয়াত করার জন্য।

ইফতার মাহফিলের সভাপতি অধ্যাপক মোখলেসুর রহমান নিরাপত্তা কর্মী ও পরিচ্ছন্নতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা প্রক্টরিয়াল বডি প্রতি সপ্তাহে সাপ্তাহিক সভা করি। আমাদের গত সাপ্তাহিক সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আপনাদের জন্য কী করা যায়। তখন ভাবলাম, রমজানে আপনাদের জন্য একটি দিন ইফতারের ব্যবস্থা করলে কেমন হয়। আমাদের সবার তো বিভিন্ন জায়গায় দাওয়াত থাকে। কিন্তু আপনাদের সারা মাসে কয়টি দাওয়াত থাকে? আপনাদের দাওয়াত করে যদি একটি দিন ভালোভাবে ইফতার করাতে পারি, তাহলে আমাদের ভালো লাগবে।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

তিনি আরও বলেন, আমি আমার প্রক্টরিয়াল বডির সকল সদস্যকে বলে দিয়েছিলাম, আজ আমরা নিচে বসব। আপনাদের স্টেজে বসিয়ে ইফতার করার সুযোগ করে দেব। আজ যদি ভিসি স্যার আসতেন, তাকেও নিয়ে আমি নিচে বসে ইফতার করতাম। এ সময় তিনি নিরাপত্তা কর্মী ও পরিচ্ছন্নতা কর্মীদের দায়িত্ব নিয়ে নিজেদের কাজ করে বিশ্ববিদ্যালয়কে সুন্দর ও নিরাপদ রাখার জন্য ধন্যবাদ জানান।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপত্তা শাখার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ফারুক মিয়া, নিরাপত্তা সুপারভাইজার মো. তসলিম দেওয়ান, বাদশাহ মিয়া এবং সকল সহকারী প্রক্টরবৃন্দ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com