• সিলেট, সন্ধ্যা ৭:০২, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মন্ত্রী আরিফুল চৌধুরীর রোগমুক্তি কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

admin
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৬
মন্ত্রী আরিফুল চৌধুরীর রোগমুক্তি কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

Manual8 Ad Code

মন্ত্রী আরিফুল চৌধুরীর রোগমুক্তি কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

Manual1 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিলেট মহানগর বিএনপির ১৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাদ আসর নগরীর কুমারপাড়া জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলের পূর্বে ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সিলেট মহানগর বিএনপির দপ্তর সম্পাদক তারেক আহমদ খানের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী।

তিনি বলেন, সুস্থতা এবং অসুস্থতা দুটোই মহান আল্লাহ’র দান। তিনি সুস্থতা এবং অসুস্থতা দিয়ে মানব জাতিকে পরীক্ষার মুখোমুখি করেন। সিলেটের উন্নয়নে যারা বিভিন্ন সময়ে নানা ভাবে অবদান রেখেছেন এবং রাখছেন তাদের মধ্যে অন্যতম প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি সম্প্রতি তার নির্বাচনী এলাকায় গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। মহান আল্লাহ’র অশেষ রহমতে তিনি এখন সুস্থতার পথে। আমরা দোয়া করি, তিনি যেন পুরোপুরি সুস্থ হয়ে আবারও সিলেটের উন্নয়নে অবদান রাখতে পারেন।

এ সময় উপস্থিত ছিলেন- ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বদরুজ্জামান বদর, ১৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জাহেদ, সাবেক আহ্বায়ক এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ লাকী, কোতোয়ালি থানা কৃষক দলের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিরাজ মিয়া, মহানগর বিএনপির উপদেষ্টা আব্দুল মুকিত, সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির কার্যনির্বাহী সদস্য আব্দুল মুমিন।

আরও উপস্থিত ছিলেন ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন ফাত্তাহ, সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি মুরাদ আহমদ, সিনিয়র সদস্য আব্দুল কাদির সুয়েব, যুগ্ম সাধারণ সম্পাদক সাকের আহমদ ও আব্দুল হক সুন্না, দপ্তর সম্পাদক সিরাজ আহমদ, ছাত্রবিষয়ক সম্পাদক রাহাত খান মুন্না, ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক রাসেল আহমদ, কার্যনির্বাহী সদস্য মিরদাদ আহমদ মুশফিক ও লুৎফুর রহমান।

Manual3 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন- কোতোয়ালি থানা কৃষক দলের সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক গোলাপ আহমদ টিপু, স্বেচ্ছাসেবক দল নেতা নাহিদ আহমদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্হানীয় মুসল্লীরা।

শেষে কুমারপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা শফিকুর রহমান দোয়া পরিচালনা করেন। এ সময় মন্ত্রী আরিফুল হক চৌধুরীর দ্রুত সুস্থতা, আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com