• সিলেট, রাত ৮:১৫, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পারিবারিক বিরোধে সিলেটে গৃহবধূ হ ত্যা, ঘা ত ক পাকড়াও

admin
প্রকাশিত মার্চ ১১, ২০২৬
পারিবারিক বিরোধে সিলেটে গৃহবধূ হ ত্যা, ঘা ত ক পাকড়াও

Manual5 Ad Code

পারিবারিক বিরোধে সিলেটে গৃহবধূ হ ত্যা, ঘা ত ক পাকড়াও

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেটের বালাগঞ্জে পারিবারিক বিরোধের জেরে গৃহবধূ শামীমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় মামলার আসামী আতিকুর রহমান মিন্টু (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১০ মার্চ) মৌলভীবাজারের রাজনগর থানাধীন রাজনগর কলেজ পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। সে গৃহবধূ শামীমা বেগম হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামী।

 

গ্রেফতারকৃত আতিকুর রহমান ওরফে মিন্টু মিয়া (৪৭) বালাগঞ্জের নতুন সোনামপুর গ্রামের সমছু মিয়ার ছেলে।

Manual6 Ad Code

বুধবার (১১ মার্চ) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব।

Manual3 Ad Code

র‌্যাব জানায়, নিহত শামীমা বেগম বালাগঞ্জ থানাধীন নতুন সুনামপুর এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃত আতিকুর রহমান মিন্টু মিয়া নিহত শামীমার স্বামীর আপন চাচাতো ভাই। তাদের উভয় পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবত পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে ২০১৮ সালের ৩১ আগস্ট রাতে শামীমা শ্বাশুড়ীর শয়ন কক্ষের গিয়ে মিন্টু মিয়াসহ অন্যারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঘরে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে।

Manual5 Ad Code

র‌্যাব আরও জানায়, নিহত শামীমা এর প্রতিবাদ করলে মিন্টু মিয়াসহ অনর‌্যা তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে মিন্টু মিয়া উত্তেজিত হয়ে ছোরা দিয়ে শামীমার বুকের ডান পাশে আঘাত করলে মারাত্মক রক্তাক্ত জখম করে। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে বালাগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক দেখে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।হাসপাতালে নিয়ে আসার পথে বালাগঞ্জ থানাধীন আদিত্যপুর এলাকায় পৌঁছামাত্রই শামীমা বেগমের মৃত্যু হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com